বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে।
নিহত কামরুল ইসলামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে কামরুল ইসলামের সাথে তার সৎ মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কামরুল ইসলাম তার জমিতে দেয়াল নির্মানের জন্য যাওয়ার পর উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে সুরুজ ও তার বাবা আনোয়ার হোসেন, ভাই মিরাজ মিলে কামরুলকে মারধর করে।
একপর্যায়ে তারা বাটুল দিয়ে কামরুল ইসলামের পিঠে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম, ছেলে মিরাজ হোসেনকে আটক করেছেন। পাশাপাশি নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এসআই শহিদুল ইসলাম আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত