ভোলায় কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র হারভেস্টার বিতরণ
উন্নতমানের আধুনিক ধান কাটার যন্ত্র (হারভেস্টার) ভোলায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৫ অক্টোবর, সোমবার দুপুর ১২টায় ভোলা সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার বিতরণ করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ম. ইউনুছ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এবং কৃষকবৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা সদর উপজেলার আওতায় চলতি বছর প্রথম ধাপে ৪টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ১০ জন কৃষককে হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আজ প্রথম দিন ৪ জন কৃষককে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দেয়া হবে।তিনি আরও জানান, প্রতিটি হারভেস্টারের মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। কৃষক পরিশোধ করছেন ১০ লাখ ৫০ হাজার টাকা। অবশিষ্ট প্রায় ২২ লাখ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান