জয়পুরহাটে ৭ নভেম্বরের আলোচনা সভায় দুই দফা হট্টগোল
জয়পুরহাটে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং পরবর্তীতে এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দুই দফা হট্টগোল ও চরম উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক উপস্থিত সবার সামনে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের মূল মঞ্চের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে মঞ্চে ওঠেননি প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। ফলে নির্ধারিত সময়ে সভা শুরু করা যায়নি।
পরবর্তীতে জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মঞ্চের ব্যানার নামিয়ে শহীদ জিয়ার ছবি-সংবলিত একটি পোস্টার কসটেপ দিয়ে সাঁটিয়ে দেন। এরপর প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণ করলে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
তবে সভা চলাকালে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে একাধিকবার ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে দ্বিতীয় দফায় সভাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডায়াসের দিকে তেড়ে যান এবং ওই বক্তাকে বক্তব্য বন্ধ করে ডায়াস থেকে নামিয়ে দেওয়া হয়।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, ইন্টারনেট থেকে সংগৃহীত উপাদানের ভিত্তিতে তড়িঘড়ি ব্যানার তৈরি করায় এ ভুল হয়েছে। তিনি সার্বিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানস্থলের একের পর এক ত্রুটি ও ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পুরো বিষয়টি নিছক ভুল নাকি কোনো চক্রান্ত, তা খতিয়ে দেখে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে প্রয়োজনীয় তদন্তসাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর সরকারি উদ্যোগে এই ঐতিহাসিক দিবসটি পালন করা হচ্ছে। অথচ মূল ব্যানারে শহীদ জিয়ার ছবি না রাখা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের সুস্পষ্ট চক্রান্তের বহিঃপ্রকাশ।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন ডা. আল-মামুন এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান