ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:১০

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং গাজীপুর জেলা প্রশাসন পৃথক কর্মসূচির আয়োজন করে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী'সহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজন একটি উৎসবমুখর রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়। জাতীয় ঐক্য, সাম্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে এবং ১৯৭৫ সালের সিপাহি-জনতার ঐহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে এ র‍্যালির আয়োজন করা হয়।

অপরদিকে, দিবসটি পালন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এবং গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য ও গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন এবং বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন - এমপি আনু