ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৬ বিকাল ৫:১২

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। একই সঙ্গে জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও দিবসটি ঘিরে ব্যাপক তৎপরতা দেখা গেছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে জেলা বিএনপির উদ্যোগে ভোলা শহরে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, ‘৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক সংহতির মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্ব দেশকে সংকট থেকে উত্তরণ ঘটিয়েছিল। তাঁর দেশপ্রেম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেন, আমিনুল ইসলাম খান ও ইয়ারুল আলম লিটন।

এ ছাড়া যুবদলের জেলা সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মুনতাসির আলম রবিন চৌধুরী এবং ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোলা সদর ছাড়াও দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি, যার অংশ হিসেবে রবিবার (৮ নভেম্বর) থানা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি, জেলা প্রশাসনের আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন - এমপি আনু