গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মুন্সীগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি এস এম নাসির পেয়েছেন ১৮ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলা পত্রিকা ও চ্যানেল এস টিভির গজারিয়া প্রতিনিধি সাইদ হাসান আফরান ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক মুন্সীগঞ্জের বার্তার গজারিয়া উপজেলা প্রতিনিধি মো. হৃদয় হোসেন পেয়েছেন ১৬ ভোট।
অন্যদিকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক যুগান্তরের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন মোল্লা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির গজারিয়া উপজেলা প্রতিনিধি মাসুদ আহমেদ পেয়েছেন ১৮ ভোট।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে দৈনিক মুন্সীগঞ্জ কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন, সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের গজারিয়া সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন জুয়েল, দৈনিক আমার বার্তার গজারিয়া প্রতিনিধি মো. মোকবিল হোসেন (মুকবুল) ও দৈনিক আমার দেশের গজারিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন মিঞা, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকের পত্রিকার গজারিয়া প্রতিনিধি শাহাদাত সায়মন, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের গজারিয়া প্রতিনিধি আল আমিন এবং মহিলা সম্পাদিকা পদে ডেইলি নিউ নেশনের গজারিয়া প্রতিনিধি সোনিয়া পারভীন,কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময় পত্রিকার গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, দৈনিক বাংলা পত্রিকার গজারিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম, সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান সাগর ( সাগর হোসেন), দৈনিক ইনকিলাবের গজারিয়া প্রতিনিধি শেখ সাহাবুদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সহ সম্পাদক আব্দুল হান্নান সরকার।
Aminur / Aminur
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন