ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১১:৫৩

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জন আসামিকে গ্রেপ্তার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানা পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থানা পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Aminur / Aminur

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত