ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১২:১৭

‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরীন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন এবং শালিখা উপজেলা ক্রেডিট ইউনিয়ন কো-অপারেটিভ সমবায় সমিতির প্রতিনিধি মো. বাহারুল ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম।

আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায়ের ভূমিকা তুলে ধরা হয়।

এমএসএম / এমএসএম

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত