ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১২:২১

কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পৌরসভার কেয়ারটেকার মনসুর আলী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই হামলাকারী শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে পৌর টাউন হল চত্বরে এ বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন ছয়আনি পাড়ার বাসিন্দা। আটক শাহনেওয়াজ ওরফে সানি একই পৌরসভার সরদারপাড়া এলাকার জুলহাস আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন চলছিল। এ সময় সানি মাদক সেবনের উদ্দেশ্যে মিলনায়তন চত্বরে প্রবেশ করলে কেয়ারটেকার মনসুর আলী তাকে বাধা দেন। পরবর্তীতে অনুষ্ঠান শেষ হলে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত লোকজন চলে যান।

দুপুরের দিকে মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে টাউন হলে আসেন। ঠিক সেই মুহূর্তে ক্ষুব্ধ সানি অতর্কিতভাবে ধারালো ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে এবং হামলাকারী সানিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহতদের দ্রুত কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ জানান, দুজনকে জরুরি বিভাগে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই মনসুর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত মল্লিকা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত