ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১২:২২

রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়েছে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিন ব্যবসায়ী।

‎শনিবার (৭ নভেম্বর) রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী মিনহাজুল ইসলাম মন্টুর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎অগ্নিকাণ্ডে মন্টুর ইলেকট্রনিকসের দোকান, মো. রাজা মিয়ার মুদি দোকান এবং মো. মসিউর রহমানের চায়ের স্টল পুড়ে যায়। এতে দোকানগুলোর মালামাল, ইলেকট্রনিকস সামগ্রী ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
‎
‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা এলাকার মিনহাজুল ইসলাম মন্টু মোজাম মিয়ার ছেলে। অপর ব্যবসায়ী রাজা মিয়া মৃত মালেক উদ্দিনের ছেলে এবং মসিউর রহমান মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সাঘাটা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।
‎
‎এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তিনি অবগত হয়েছেন। রোববার সহকারী কমিশনার (ভূমি) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি

‎সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত