ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সাংবাদিক তুরাব হত্যা মামলায় কোতোয়ালি থানার সাবেক ওসি গ্রেপ্তার


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১:৫৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টাস্কফোর্স।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। এ ছাড়া আন্দোলনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় দায়েরকৃত আরও কয়েকটি মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন সূত্রে জানতে পারেন যে গোপীনাথপুর মাস্টারবাড়ি এলাকায় মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টাস্কফোর্স সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে কোনো অবৈধ অস্ত্র পাওয়া না গেলেও পলাতক সাবেক ওসি মঈন উদ্দিনকে পেয়ে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মঈন উদ্দিনকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার (ওএসডি) করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি নিজ বাড়িতে কী কারণে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্বৈরাচার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)। ঘটনার এক মাস পর নিহতের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন সরকারের সুবিধাভোগী পুলিশ সদস্য ও দলীয় ক্যাডাররা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে দিনদুপুরে শত শত মানুষের সামনে গুলি চালিয়ে নিরপরাধ সাংবাদিক তুরাবকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় এজাহার জমা দেওয়া হলেও পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড না করে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। একই সঙ্গে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে উল্টো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সাজানো হয়, যেখানে গুলিতে মৃত্যুর বিষয়টি পুরোপুরি গোপন করা হয়েছিল। বাধ্য হয়ে পরিবার আদালতের দ্বারস্থ হয়ে এ হত্যা মামলা দায়ের করে।

এমএসএম / এমএসএম

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু

জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ধুনটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ