কুড়িগ্রামে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
পরে সড়ক বিভাগ কার্যালয়ে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. রায়হান মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আইডিইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, জেলা আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান, প্রকৌশলী মো. সোয়াইবুর রহমান, প্রকৌশলী মো. ফারুক মিয়া ও প্রকৌশলী মো. আব্দুল আজিজ খোকন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং আধুনিক প্রযুক্তির বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা মেরুদণ্ড হিসেবে কাজ করছেন। পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো জাতীয় মেগা প্রকল্পগুলোতে তাঁদের মেধা, শ্রম ও প্রযুক্তিগত দক্ষতার স্বাক্ষর রয়েছে। বক্তারা একটি টেকসই ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের আরও দক্ষ, বাস্তবমুখী ও যুগোপযোগী প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামের সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু
জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ধুনটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার