ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ৩


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১:৫৭

 নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা সদরের পুরানহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার পুরানহাটি এলাকার মৃত নওয়াব আলীর ছেলে হানিফ (৫৫), শুক্কুর আলী ওরফে ডিলা মিয়ার ছেলে সাগর (৩৮) এবং ছোটহাটি এলাকার রসুমুদ্দির ছেলে শাহীন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল হানিফের বাড়িতে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাগরের বিরুদ্ধে পূর্বের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় খালিয়াজুরী থানায় ৮ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা হয়েছে। মামলার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু

জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ধুনটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ