ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ


শাহ আলম সরকার উল্লাপাড়া photo শাহ আলম সরকার উল্লাপাড়া
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ১:৫৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন হায়দার আলী আকন্দ।

হায়দার আলী আকন্দ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁকে ঘিরে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম সামনে আসায় নির্বাচনী মাঠের সমীকরণ নিয়েও শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে স্থানীয় ভোটারদের মধ্যে কে হচ্ছেন আগামী দিনের জনপ্রতিনিধি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হায়দার আলী আকন্দ বলেন, “আমি দীর্ঘদিন ধরে পঞ্চক্রোশী ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ভাবছি। আমি বিশ্বাস করি, এলাকার উন্নয়ন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নয়নসহ নানা উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছি এবং সাধ্যমতো মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। সুযোগ পেলে পঞ্চক্রোশী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য হবে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকা।”

স্থানীয় কয়েকজন ভোটার জানান, হায়দার আলী আকন্দ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও মানুষের পাশে থাকার প্রচেষ্টায় স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। তাঁরা আশা করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী নির্বাচনে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যিনি এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এমএসএম / এমএসএম

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু

জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ধুনটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ