জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও নেতৃবৃন্দ অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম।
এ ছাড়া বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগমসহ জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব।
এ সময় জেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ সমবায়ভিত্তিক দেশ গঠনে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন দাবি তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত