সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু
‘বৈষম্যহীন শিক্ষা চাই, এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬–এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর (শনিবার) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে রবিবার (৮ নভেম্বর ২০২৬) থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১টা পর্যন্ত সুনামগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে সভাপতি, সহসভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে পাঁচজন শিক্ষক প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ ও আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন। নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী কমিশনার শিক্ষক ফারুক আহমদ, অশোক কুমার পাল ও শফিকুল ইসলাম।
প্রথম দিনে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন এবং আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান। সহসভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম রাসেল। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এস্তার আলী এবং ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পেয়ারা বেগম মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতি জটিলতা ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনকে বেগবান করাই তাঁদের মূল লক্ষ্য। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি বৈষম্যহীন শিক্ষক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
আগামী ২৮ নভেম্বর অবাধ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত