রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় মেলা এবং সেরা সমবায় সমিতিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের এনেক্স ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন (পিপিএম), জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক অনিল বরণ চাকমা এবং জেলা পরিষদ সদস্য পাইচি মং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সার্বিক উন্নয়নে যে ১৯ দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন, তার অন্যতম প্রধান ভিত্তি ছিল সমবায় আন্দোলন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র বিনির্মাণ রূপরেখাতেও সমবায় খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’ পাহাড়ের কৃষকদের আর্থিক নিরাপত্তা ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে দ্রুত হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন করা হবে এবং তা সমবায়ের মাধ্যমেই পরিচালিত হবে। এ ছাড়া সমবায়ীদের সহজ শর্তে ঋণসুবিধা প্রদানসহ জেলা পরিষদের পক্ষ থেকে বহুমুখী কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শাক্যেজ্জল চাকমা, আসবাবপত্র সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তারেক আহম্মেদ, বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির মো. নেকবর আলী, চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, আলোড়ন মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরজাহান বেগম পারুল এবং বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশীষ চাকমা।
আলোচনা সভা শেষে জেলার সফল ও কর্মক্ষম ৯টি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়। জেলা সদরের পাশাপাশি রাঙ্গামাটির বিভিন্ন উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত