কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বাদ আসর থেকে এশা পর্যন্ত কবিরহাট স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কবিরহাট উপজেলা আমির অধ্যক্ষ ফখরুল ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নেতা ইসতাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আমীনুল্লাহ, ডা. সাহাব উদ্দিন আহমেদ, মাওলানা মিজবাহ উদ্দিন, অধ্যক্ষ বেলায়েত হোসেন ও মুহাম্মদ ইলিয়াছ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ গোটা মানবজাতির জন্য একমাত্র অনুকরণীয় পথপ্রদর্শক। তাঁর সততা, আমানতদারি, ইনসাফ, ক্ষমা ও মানবকল্যাণের শিক্ষাই পারে বর্তমান সমাজে শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে।
বক্তারা আরও বলেন, অবক্ষয়মুক্ত সমাজ ও নৈতিকতাসম্পন্ন আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মের মাঝে সীরাতচর্চা ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য।
সম্মেলন শেষে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত