পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জাধীন পোমরা চেক স্টেশনে টিপি (ট্রানজিট পাস) পরীক্ষার নামে অবাধে কাঠ পাচার ও সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সরেজমিনে রাঙ্গুনিয়া রেঞ্জের বিভিন্ন বিট পরিদর্শনে গেলে পোমরা চেক স্টেশনের নানামুখী অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে।
অনুসন্ধানে জানা যায়, পোমরা চেক স্টেশনের দায়িত্বে রয়েছেন ডেপুটি রেঞ্জার মো. সিদ্দিকুর রহমান। অভিযোগ রয়েছে, তিনি পরিবহনকৃত কাঠের টিপি যথাযথভাবে যাচাই না করে অর্থের বিনিময়ে চোরাই কাঠ পারাপারে সহায়তা করছেন। এর ফলে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। বিগত এক বছর ধরে কোনো সংবাদকর্মীর ফোনও রিসিভ করেন না তিনি। সংশ্লিষ্টদের দাবি, নিজেকে মানসিকভাবে অসুস্থ দাবি করে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড শেষে আত্মগোপনে চলে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, সিদ্দিকুর রহমানকে মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ প্রচার করে মূলত তাঁর আড়ালে অনিয়মের নেটওয়ার্ক পরিচালনা করছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন। রেঞ্জ কর্মকর্তা মেহেরাজকে পাশ কাটিয়ে এসিএফ দেলোয়ার সরাসরি পোমরা চেক স্টেশনের আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ছদ্মবেশে কথা বললে ডেপুটি রেঞ্জার সিদ্দিকুর রহমান জানান, এসিএফ দেলোয়ারের মৌখিক নির্দেশনা অনুযায়ী তিনি গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করেন না। একই সঙ্গে তাঁর স্টেশনের তদারকি রেঞ্জ কর্মকর্তার পরিবর্তে সরাসরি এসিএফ করে থাকেন বলেও তিনি স্বীকার করেন।
তবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলার কোনো নির্দেশনা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এসিএফ দেলোয়ার হোসেন।
অভিযোগ রয়েছে, বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) দেওয়ার কথা বলে বিভিন্ন চেক স্টেশন ও রেঞ্জ থেকে নিয়মিত অর্থ আদায় করেন এসিএফ দেলোয়ার। এছাড়া উন্নয়ন প্রকল্প ও বাগান পরিদর্শনের নামেও বিভিন্ন রেঞ্জারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, যার আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হিসেবে এই চেক স্টেশন কর্মকর্তা ব্যবহৃত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাহাড়ে বনজ সম্পদ পাচার রোধে পোমরা চেক স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দায়িত্বে থাকা চক্রটির যোগসাজশে তা পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত