ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এর আগে গত ১৯ অক্টোবর রাতে দোকান বন্ধ করে সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মুদি দোকানদার ও মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। নির্জন স্থানে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রাস্তার পাশ থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে গণমাধ্যমেও সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, দায়েরকৃত মামলাটির তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় ছিনতাইকৃত মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হয়। রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া অ্যান্ড্রয়েড ফোনটি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত