ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ২:৬

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘বজ্রকণ্ঠে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির এবং বিএনপির আহ্বায়ক মোল্লা এমদাদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সমবায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করা, দারিদ্র্য বিমোচন ও তৃণমূল পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলন কার্যকর ভূমিকা রাখছে। বক্তারা প্রতিটি সমবায় সমিতির কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা, আর্থিক জবাবদিহি ও সাধারণ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার জোর দাবি জানান।

উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও উপকারভোগী সদস্যরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু