জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জেরে জেলা প্রশাসকের (ডিসি) অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আলটিমেটাম দেওয়া হয়। বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি রাখা হয়নি। এ ছাড়া অনুষ্ঠান চলাকালে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধন করলেও মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ডিসির অপসারণের দাবি জানায় ছাত্রদল; অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, শনিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আলোচনা সভায় মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি অনুপস্থিত থাকায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে ব্যানারে ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু হলেও এক বক্তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক জনসমক্ষে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে এ ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত