নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
নওগাঁর নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মুরশিদা খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত