ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ২:১৩

“সমবায়ে গড়ি সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষ্যে [উপজেলা ও জেলা প্রশাসন এবং স্থানীয় সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে রবিবার (৮ নভেম্বর) সকালে  র‌্যালী ও আলোচনা সভা করা হয়।  অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করার পর একটি  র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে  জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়। জেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সবাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। জেলা প্রশসক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সমবায় কার্যক্রম পরিচালনা করলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া আরও সহজ হবে। সভা শেষে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।#

এমএসএম / এমএসএম

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত