চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা ও সমবায় মেলার উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি এবং সমবায় মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় কার্যক্রম সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
তাঁরা আরও বলেন, সমবায় আন্দোলনকে কার্যকর ও টেকসই করতে সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন। শেষ্ঠ সমবায়ীদরে হাতে ক্রেস্ট তুলেদেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান
বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা
শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার