ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার ৮৬ হাজার টাকা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মোট ৮৬ হাজার টাকার নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) জাহাজমারায় আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রতিযোগীরা অংশ নেন। বিভাগগুলো হলো—৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিজয়ীদের হাতে নির্ধারিত নগদ অর্থের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। চারটি বিভাগের বিজয়ীদের জন্য সর্বমোট ৮৬ হাজার টাকার পুরস্কার নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজমারা বাজার কোরআনের আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ এম শাহাদাত (সওদাগর) এবং সংগঠনের সেক্রেটারি মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আয়োজকরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মকে কোরআন হিফজে উৎসাহিত করা এবং হাফেজে কোরআনদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে পবিত্র কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং ধর্মীয় মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত