ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার যোগসাজশে আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে জাল দলিলের মাধ্যমে জমি ও মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা দেবদাস রায় বাবুলের সাথে যোগসাজশ করে এই জবরদখল চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, আদালতের রায়ের সঠিক বাস্তবায়ন এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) তুষভাণ্ডার বাজার সংলগ্ন ক্যাপটেন মোড়স্থ নূর মোহাম্মদ মার্কেটে ‘ক্যাপটেন মোড় সচেতন নাগরিক সমাজ’ ও ভুক্তভোগী পরিবারের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ নূর ইসলাম বিপুল অভিযোগ করেন, তুষভাণ্ডার বাজারের উত্তর ঘনেশ্যাম মৌজার ৪০ শতাংশ জমিতে (দাগ নম্বর ৪৮৩৪) তাঁদের পৈত্রিক মালিকানা রয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে ১২৩/১৫ নম্বর মামলা দায়ের করা হলে আদালত তাঁদের পক্ষে রায় ও ডিক্রি দেন। আদালতের সেই বৈধ কাগজপত্র তাঁদের কাছে থাকা সত্ত্বেও অ্যাডভোকেট নাজমুল হকের নেতৃত্বে একটি মহল জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, মামলার অধীন থাকা বিরোধপূর্ণ জমির ১১ শতাংশ (দাগ নম্বর ৬৫৬৩ ও ৬৫৬৪) জালিয়াতির মাধ্যমে ওই আইনজীবী নিজের ও স্ত্রীর নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। বর্তমানে মার্কেটের দোকানঘর জবরদখল, ভাঙচুর এবং অন্যপক্ষের কাছে ভাড়া দেওয়ার পাঁয়তারা চলছে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে তুষভাণ্ডার বাজারের ৪০ শতাংশ জমি ও সংশ্লিষ্ট ১১ শতাংশ জমির দলিল, খতিয়ান এবং আদালতের নথি নিরপেক্ষভাবে যাচাই করাসহ প্রশাসনের কাছে ৬ দফা দাবি পেশ করা হয়েছে:
 
এ সময় ভুক্তভোগী পরিবার প্রশাসন, পুলিশ বিভাগ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে জানায়, তাঁরা কোনো সংঘাত চান না; বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে লালমনিরহাট জেলা প্রশাসক ও আদালত চত্বরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

এ বিষয়ে মন্তব্য পেতে আইনজীবী নাজমুল হকের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও মন্তব্য পাওয়া সম্ভব হয়নাই।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত