ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৭

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার সমবায় কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন)।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জানান, বাকেরগঞ্জ উপজেলায় বর্তমানে ১৫ ধরনের সমবায় কার্যক্রম চালু রয়েছে। উপজেলায় সক্রিয় মোট ৩২৬টি সমবায় সমিতির আওতায় উপকারভোগী সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০৯ জনে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘একক প্রচেষ্টায় যা অর্জন করা কঠিন, সমবায়ের মাধ্যমে সমন্বিতভাবে অল্প পুঁজি খাটিয়েও তা বাস্তবায়ন করা সম্ভব। সমবায়কে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে এর সুফল পৌঁছে দিতে হবে। আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভা শেষে উপজেলার সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত