ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৭

যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো: উবায়দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম ও সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত