ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৮
যশোরে অভিযান চালিয়ে ৫০ বোতল উইনকিরিক্স সিরাপসহ মো: আলমগীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে ভ্যান থেকে ৫০ বোতল উইনকিরিক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোভ্যানে থাকা মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে।উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে, এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত