ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ৮-১১-২০২৬ দুপুর ৪:৫৮

​বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদনের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) শরণখোলা মডেল মসজিদ হল রুমে 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)' প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— 'জলবায়ু ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতা: জলবায়ু বিষয়ক গল্প বলা, মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরি ও অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন'।

​খুলনার সামাজিক উন্নয়ন সংস্থা 'উত্তরণ অ্যাক্সেস প্রজেক্ট'-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় 'জলবায়ু গল্প বলার শিল্প (The Art of Climate Storytelling)' শীর্ষক সেশন পরিচালনা করেন উপকূলীয় ও জলবায়ু বিষয়ক স্বাধীন অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

​দুই পর্বে বিভক্ত দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম অংশে উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে জলবায়ু সাংবাদিকতার গুরুত্ব, জলবায়ু যোগাযোগ, মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি এবং গণমাধ্যমকর্মীদের নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিও স্টোরি প্রদর্শন ও সমসাময়িক জলবায়ু সংকটের ওপর ভিত্তি করে দলগত অনুশীলন অনুষ্ঠিত হয়।

​দ্বিতীয় পর্বে বাংলাদেশে জলবায়ু-সম্পর্কিত রিপোর্টিংয়ের মূল দিকসমূহ উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা মানসম্মত স্টোরি পিচ করা, কার্যকর পরিকল্পনা বা স্টোরি প্ল্যান তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল ও উপাদান নিয়ে ব্যবহারিক কাজ ও দলগত উপস্থাপনায় অংশ নেন। পরিশেষে মুক্ত আলোচনা ও অংশগ্রহণকারীদের মতামতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

​মাইগ্রেশন ইউথ ডেভেলপমেন্ট অফিসার রঞ্জন নিকোলাসের সঞ্চালনায় এবং উত্তরণের সহকারী প্রোগ্রাম অফিসার (এপিও) আরাফাত হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত