ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:০

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা  স্বাস্থ্য সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আঞ্চলিক দৈনিক ও জাতীয় দৈনিক  পত্রিকায় সংবাদ প্রকাশিত  ও দুদকের নিকট রোগীদের  দেওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আজ রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩টা  পর্যন্ত হাসপাতালে এই অভিযান চালায় দুদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বেলা তিন টা পর্যন্ত অভিযান চালান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ৫ জন সদস্য। তারা দুদকে রোগীদের দেওয়া অভিযোগ ও একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার  সদর হাসপাতালে অভিযানে যান। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথি যাচাই করেন। এ ছাড়াও তারা হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন। অভিযানে দুদকের কর্মকর্তারা সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ নানা অনিয়মের  সত্যতা প্রাথমিক ভাবে পেয়েছে  বলে  রাঙ্গামাটি দুদক  জানান। হাসপাতালে দুদকের  অভিযানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল অফিসার  বলেন, ‘আমাদের গণমাধ্যমে সামনে কথা বলতে নিষেধ আছে। তাই আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারব না। এ ব্যাপারে বক্তব্য বিস্তারিত দেবেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ( ইউ এইচ এফ পি ও)  বা  সিভিল সার্জন রাঙ্গামাটি। 

দুদকের অভিযানের বিষয়ে রাঙ্গামাটি জেলা  সিভিল সার্জন ডা, নূয়েন খীসার ব্যবহ্নত মোবাইলে নং, ০১৭০১২৪৮১৪০ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। দাপ্তরিক কাজে তিনি বাইরে আছেন বলে অফিস সূত্রে জানা যায়। তা ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইলে কল করেও তাঁকে পাওয়া যায়নি।

রাঙ্গামাটি জেলা দুদকের  জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও রোগীদের একাধিক অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থলী সদর  হাসপাতালে অভিযানে যায় দুদকের একটি চৌকস দল। প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা পাই। সে গুলো যাচাই বাছাই  করে ঢাকা দুর্নীতি দমন কমিশন   প্রধান কার্যালয়ে লিখিতভাবে পাঠানো ব্যবস্থা করা হবে। পরবর্তীতে নিয়মানুযায়ী যথাযথ পদক্ষেপ  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুদকের টিম অভিযান

বেড়ায় চিকিৎসার নামে ভুয়া কবিরাজের রমরমা প্রতারণা

শরণখোলায় জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে ৫০ বোতল উইনকিরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত