ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৭:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দফায় দফায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, টিএসসি মেট্রো স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণ ঘটে। পরে মেট্রোর পাশে টিএসসির গেটে বিস্ফোরণের পর তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের সঙ্গে আরও তিনজন দৌড় দেয়। এ সময় দুজনকে আটক করা হয়।

সিনেট ভবনের গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর মুহসীন হলের মাঠের দিক থেকে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মাত্র দুই মিনিট পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

aliul / aliul

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

৬ বছর বয়সেই নেবে এনআইডি তথ্য, প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি