ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে দুজনকে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে ককটেলগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।
পরে আরও একজনকে নীলক্ষেত মোড় থেকে আটকের তথ্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন।
আটকদের শাহবাগ থানায় হস্তান্তরের তথ্য দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।
এছাড়া ককটেল বিস্ফোরণ ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ইসরাফিল রতন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রথমে প্রক্টর অফিসে আনা হচ্ছে, পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানায় সোপর্দ করা হবে।
aliul / aliul
ককটেল বিস্ফোরণ
ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল
শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ
অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী