ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ
আসন্ন ডিসেম্বর মাসে চাকরিজীবীদের সামনে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চার দিনের ছুটির সুযোগ মিলবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরপরই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারেন, তবে এর পরের শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
সাধারণত বছরের শেষ দিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বছরের শেষে এই টানা চার দিনের ছুটি ভ্রমণের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের শেষ ভাগের এই সম্ভাব্য লম্বা ছুটিকে ঘিরে ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই কক্সবাজার, সিলেট, সাজেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার আগাম প্রস্তুতি ও বুকিং দেয়া শুরু করেছেন।
aliul / aliul
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ককটেল বিস্ফোরণ
ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল
শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ
অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু