জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, আইভি ক্যানুলা ও জිරাসহ ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সোনারখেওর বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আম বাগান’ নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও ২টি কম্বল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।
পরবর্তীতে রবিবার (৮ নভেম্বর ২০২৬) একই ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহল দল সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, দুই দিনের পৃথক এসব অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। জব্দকৃত এসব চোরাই পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান রোধে বিজিবির এই কঠোর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি
নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত
জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ