নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত
নেত্রকোণায় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিক্সা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু করে চালকরা। এতে জেলা শহরের ব্যাটারিচালিত অটোরিকশা ও রিক্সা চলাচল বন্ধ ছিল।
এতে দীর্ঘসময় পায়ে হেঁটে চলাচল করতে হয়েছে পথচারীদের। ভোগান্তিতে পরে জেলা শহরে স্কুল,কলেজে পড়ুয়া শিক্ষার্থী,চাকুরীজিবী, ব্যাবসায়ীসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও চলাচল কষ্ট করতে হয়েছে।
শ্রমিকদের দাবি,একই মালিকের একাধিক অটোরিক্সার লাইসেন্স নবায়নের অনুমতি না দেয়ায় নেত্রকোণা জেলা শহরে অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় চালকরা। যাদের একাধিক অটোরিকশা রয়েছে তাদের সবকটিকেই লাইসেন্স নবায়ন করে দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন প্রতিকার মিলেনি। কিন্তু পৌর কর্তৃপক্ষ জেলা শহরে যানযট নিরসনের কথা এনে একজনের একটি অথবা দুটি লাইসেন্স দিতে সম্মতি প্রদান করলেও তা মানতে রাজি হয়নি অটোরিকশা মালিকগণ। এ নিয়েই এই ধর্মঘট শুরু করেছে তারা।
পরে,নেত্রকোণা মডেল থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান,ধর্মঘটের খবর পাওয়ার পর দুপুরে নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক মোবাইল ফোনে অটোরিকশা চালক ও মালিকদের লাইসেন্স দেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন আগামী শনিবার সকলকে নিয়ে বসে একটি সিদ্ধান্ত উপনিত হবেন। আর শ্রমিক ও মালিকদের চলমান ধর্মঘট স্থগিত রাখার উদাত্ত আহ্বান জানান। শ্রমিকরা সংসদ সদস্যের আশ্বাস প্রদানে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহন করে ও যান চলাচলে রাস্তা অবমুক্ত করে দেয়।
এমএসএম / এমএসএম
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি
নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত
জকিগঞ্জে বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ