ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:১৭

‘মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সার্বিক দিকনির্দেশনায় এবং ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা আহসান হাবীব কাঞ্চন সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি স্থানীয় মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা আহসান হাবীব কাঞ্চন সরকার, মো. হিজবুল ইসলাম বাশার, মো. আবু সাইদ, শহিদুল কাউসার, আশরাফুল আলম, জুয়েল মিয়া, মামুনুর রশিদ, এনামুল মাস্টার ও মসিউর রহমান কামাল প্রমুখ নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের প্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত