উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন পল্লী চিকিৎসক ও সমাজসেবক মো. শাহজাহান আলী।
স্থানীয়দের মতে, শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ধরণীবাড়ীসহ আশপাশের এলাকায় পল্লী চিকিৎসার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত। চিকিৎসাসেবার পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং নানাবিধ মানবিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় ইউনিয়নজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা গড়ে উঠেছে। এর আগেও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ও শুভেচ্ছা বার্তা লক্ষ্য করা যাচ্ছে।
প্রার্থিতার বিষয়ে মো. শাহজাহান আলী জানান, আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। দিন-রাত মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় পাশে থেকেছেন। জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে ধরণীবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে তিনি অঙ্গীকার করেন। এ লক্ষ্যে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি, তবুও উলিপুরের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ পুরোদমে শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১
সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি