ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হওয়া ৯ বছর বয়সী শিক্ষার্থী আরাফাত হোসেন আদিব দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। নিহত আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে এবং লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

আদিবের মা আয়েশা আক্তারের অভিযোগ, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ দীর্ঘদিন ধরে হোস্টেলে রেখে তাঁর ছেলেকে শারীরিক নির্যাতন করে আসছিলেন। গত ১৫ অক্টোবর মাদ্রাসায় আদিবকে বেদম মারধরের একপর্যায়ে সজোরে আছাড় মারা হয়। এর পর থেকেই শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতে থাকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে তার লিভারে গুরুতর সমস্যা দেখা দেয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, আশঙ্কাজনক অবস্থায় আদিবকে প্রথমে বসুরহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মাইজদী হয়ে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। সোমবার সকালে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

এদিকে সন্তান নির্যাতনের বিবরণ ও বিচার চেয়ে আদিবের মায়ের বক্তব্যসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনায় জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় নিহত শিশুর স্বজনরা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, শিশুটির স্বজনরা থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছেন; ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত