রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
রাঙ্গুনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় নবাগত ইউএনও মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সমস্যা, অপার সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল পরামর্শ দিলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’
তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক ও তথ্য আদান-প্রদান অব্যাহত থাকলে যেকোনো জনগুরুত্বপূর্ণ সংকট দ্রুত চিহ্নিত করে সমাধান করা সম্ভব হবে।
মতবিনিময়কালে সাংবাদিকরা রাঙ্গুনিয়া উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন জনদুর্ভোগ ও স্থানীয় উন্নয়ন সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। এ সময় প্রশাসনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পেশাগত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, সহসভাপতি আব্বাস হোসাইন, যুগ্ম সম্পাদক এম মতিন, সাংবাদিক মো. আলী, শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নয়ন, জাহেদ হাসান তালুকদার ও মো. রুবেলসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১
সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি