মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর। আগামী বুধবার (১১ নভেম্বর ২০২৬) সেখানে তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পারিবারিক ও তাঁর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে তিনি শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা আগামী ১১ নভেম্বর তাঁর অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেছেন।
গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচারের আগে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে যেন তিনি পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সেজন্য সবার আন্তরিক প্রার্থনা কামনা করেছেন তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১
সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি