ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:২৩

রংপুরের তারাগঞ্জে সাধারণ সমবায়ীদের বাদ দিয়ে দায়সারাভাবে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহারের বিরুদ্ধে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর ২০২৬) র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হলেও এতে মাঠপর্যায়ের সমবায়ীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত, যা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সমবায়ীদের অভিযোগ, দিবসটি উপলক্ষে উপজেলার সব সমবায়ীকে সম্পৃক্ত না করে সমবায় কর্মকর্তা শামসুন্নাহার তাঁর পছন্দমাফিক গুটিকয়েক ব্যক্তিকে নিয়ে গোপনীয়ভাবে আনুষ্ঠানিকতা শেষ করেছেন। ফলে উপজেলার সিংহভাগ সাধারণ সমবায়ী জাতীয় সমবায় দিবসের কর্মসূচি সম্পর্কে জানতে পারেননি এবং অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

একাধিক সমবায়ী জানান, শামসুন্নাহার এ উপজেলায় যোগদানের পর থেকেই দাপ্তরিক কার্যক্রমে অনিয়ম ও পক্ষপাতিত্ব জেঁকে বসেছে। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী সমবায়ীর সঙ্গে সখ্য রেখে অন্যদের সঙ্গে নিয়মিত বৈষম্যমূলক আচরণ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং বিভিন্ন সেবায় হয়রানির অভিযোগও রয়েছে। তাঁদের প্রশ্ন, সাধারণ সমবায়ীদের বাদ দিয়ে এমন আয়োজন দিবসের মূল চেতনা ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার অনিয়মের বিষয়টি অস্বীকার করে ক্ষিপ্ত কণ্ঠে বলেন, ‘আপনাদের যা খুশি রিপোর্ট করেন, তাতে আমার কিছু যায় আসে না।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত