রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন-চার দিন ধরে ঘোরাঘুরি করা নাম পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারীকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। মানবিক উদ্যোগে এগিয়ে আসা স্থানীয়দের সহায়তায় অবশেষে ঢাকার একটি পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছে তাঁর।
জানা গেছে, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী শুধু নিজের নাম ‘চৈতালি’ বলতে পারেন; তবে বাড়ি কোথায় কিংবা পরিবারের সদস্য কারা—তার কিছুই জানাতে পারছেন না। গত কয়েক দিন ধরে তিনি উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলেন। অসহায়ত্ব দেখে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) সাবেক ইউপি সদস্য সুজাবত আলী সূর্যসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে রায়গঞ্জ থানায় নিয়ে আসেন।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ জানান, ওই নারী নাম ছাড়া নিজের ঠিকানা বলতে না পারায় স্বজনদের সন্ধান পাওয়ার চেষ্টা করেও কোনো সূত্র মেলেনি। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁকে ভবঘুরে ঘোষণা করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ জানান, পরিচয়হীন ও মানসিক ভারসাম্যহীন মানুষের নিরাপত্তা এবং পুনর্বাসন নিশ্চিতের অংশ হিসেবে আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে ঢাকার পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) থানা-পুলিশ ও সমাজসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এসআই মো. জাফর আহমেদ এবং শিশু সুরক্ষা সমাজকর্মী গোলাম রব্বানী ওই নারীকে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে (পুনর্বাসন কেন্দ্র) পৌঁছে দেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই পরিচয়হীন ওই নারীর পাশে দাঁড়িয়েছে পুলিশ ও সমাজসেবা বিভাগ। আপাতত তাঁর একটি নিরাপদ ঠাঁই নিশ্চিত হয়েছে এবং তাঁর স্বজনদের খোঁজে তৎপরতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১
সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা
জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’
রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের
গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা
রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ
মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল
উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র্যালি