ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:২৫

সমবায় আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসে অনন্য নজির স্থাপন করে ৫৫তম জাতীয় সমবায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বিশেষ সমবায় ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন আর্থিক প্রতিষ্ঠান ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেড’।

রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে এ মর্যাদাপূর্ণ জাতীয় সমবায় পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন।

ব্রিটিশ আমলে স্থানীয় দূরদর্শী ব্যক্তিবর্গ ও তৎকালীন খান বাহাদুরের উদ্যোগে ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় শতবর্ষী এই প্রতিষ্ঠানটি। জন্মলগ্ন থেকেই এটি বরিশালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি, সঞ্চয় সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক হিসেবে পরিচালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি বলেন, তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়ন এবং জাতীয় অর্থনীতির ভিত সুদৃঢ় করতে সমবায়ের মূল নীতিকে ধারণ করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, শতবর্ষ প্রাচীন বরিশালের এই ঐতিহ্যবাহী সমবায় সমিতি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের সেবায় যেভাবে কাজ করে চলেছে, তা সমগ্র দেশের সমবায় খাতের জন্যই এক অনন্য দৃষ্টান্ত।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন বলেন, ‘এই গৌরবময় অর্জন কেবল আমাদের পরিচালনা পর্ষদের নয়, এটি পুরো বরিশালবাসীর অটুট আস্থা ও ভালোবাসার প্রতিফলন। ১৯১০ সাল থেকে শুরু করে দীর্ঘ পথচলায় সাধারণ মানুষ যেভাবে এ সমিতিকে ধারণ করেছেন, আজকের এই জাতীয় স্বীকৃতি তারই মূল্যায়ন।’

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত