ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:২৭

‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই মাস সংসার করার পর আগের বিয়ের কথা অস্বীকার করার অভিযোগ উঠেছে এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে। বাবার মৃত্যুর পর আর্থিক অসচ্ছলতার কারণে আনুষ্ঠানিকভাবে স্বামীর সংসারে যাওয়ার আয়োজন করতে না পারায় ওই কিশোরীর পরিবারের কাছে যৌতুক দাবি করা হয় বলে অভিযোগ। এরই মধ্যে স্ত্রীকে রেখে অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তোলেন স্বামী। এ ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, জা ও স্থানীয় এক কাজিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।

‎আদালত অভিযোগটি তদন্তের জন্য নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

‎আদালতে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের বাসিন্দা। চলতি বছরের ৩ এপ্রিল সোনারগাঁয়ের গোলজার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে পাভেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুই পরিবারের শতাধিক মানুষের উপস্থিতিতে মুঠোফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‎এজাহারে বলা হয়, আড়াইহাজারের হোগলাকান্দা গ্রামের স্থানীয় মসজিদের ইমাম মো: হাসান বিয়ে পড়ান। স্থানীয় কাজি ও নিকাহ রেজিস্ট্রার ফয়সাল ইসলাম তাঁর সরকারি নিকাহ রেজিস্টারে কনের স্বাক্ষর নেন। পাভেল দেশে ফেরার পর তাঁর স্বাক্ষর নেওয়ার কথা ছিল।

‎বিয়ের পর পাভেলের পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে পুত্রবধূ হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি প্রায় দুই মাস অবস্থান করেন। এ সময় শ্বশুর-শাশুড়ি, জাসহ পরিবারের অন্য সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

‎মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ জুলাই ভুক্তভোগীর বাবা সৌদি আরবে অবস্থানকালে মারা যান। পরে ৪ সেপ্টেম্বর পাভেল দেশে ফেরেন। ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি আড়াইহাজারে ভুক্তভোগীর বাড়িতে স্বামী হিসেবে অবস্থান করেন।

‎অভিযোগে বলা হয়, পরবর্তী সময়ে পাভেলের পরিবার ভুক্তভোগী পরিবারের কাছে যৌতুক হিসেবে পাভেলের ঘর সাজিয়ে দেওয়ার পাশাপাশি মেয়েকেও সাজিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু মেয়ের পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে এতে অপারগতা প্রকাশ করেন। বিয়ের আগে এ ধরনের কোনো শর্তের কথা জানানো হয়নি বলেও দাবি করে তারা।

‎এতে পাভেলের পরিবার ক্ষুব্ধ হয়ে গত ২৪ সেপ্টেম্বর পাভেল অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তোলেন বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা পাভেলের পরিবারের কাছে বিয়ের বিষয়ে জানতে চান।

‎এজাহারে বলা হয়েছে, তখন তাঁরা বিয়ের বিষয়টি স্বীকার করলেও পরবর্তী সময়ে তা অস্বীকার করেন।

‎এদিকে বিয়ের পর স্বামীর বাড়িতে যাওয়ার সময় মেয়ের বাড়ি থেকে দেওয়া দুই ভরি স্বর্ণালংকার ফেরত চাওয়া হলে অভিযুক্তরা তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে বাদি ও তাঁর পরিবারের সদস্যরা কাজি ফয়সাল ইসলামের কাছে বিয়ের কাবিননামা চাইতে গেলে তিনিও তা দিতে অস্বীকৃতি জানান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন বাদী।

‎এজাহারে আরও বলা হয়, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে যোগাযোগ করা হলে প্রথমে মীমাংসার আশ্বাস দেওয়া হয়। পরে আর যোগাযোগ করা হয়নি। উল্টো বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়।

‎এ ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে বাদি ও তাঁর পরিবারের সদস্যরা।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালতে মামলা করার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত রোববার (৮ নভেম্বর) অভিযুক্ত ইয়াসমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাদির বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে নিতে চাপ দেন। অন্যথায় পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়।

‎এ বিষয়ে অভিযুক্ত  ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের কথা স্বীকার করেন এবং তার ছেলে পাভেল সপ্তাহখানেক আগে পূণরায় বিদেশে চলে গেছেন বলে দাবি করেন।

‎কাজী ফয়সাল ইসলাম বিয়ের কথা স্বীকার করে বলেন, ছেলে পক্ষ আমার সাথে ও মেয়ের পরিবারের সাথে প্রতারণা করেছে। প্রথমতো, ছেলে বিদেশে থাকার বিষয়টি গোপন করেছে। দ্বিতীয়ত, ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে আমার কাছে এনে স্বাক্ষর দেওয়া বা আমাকে খবর দিলে আমি গিয়ে স্বাক্ষর নিব এমন কথা ছিল কিন্তু ছেলে বিদেশ থেকে আসার পর নাকি বিয়েও করেছে যা আমি জানিনা।

‎মামলার তদন্তের বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই অপু জানান, রবিবার ৮ নভেম্বর বাদির মেডিকেল সম্পন্ন হয়েছে। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর আদালতে জমা দিব। মামলা তদন্তনাধীন থাকায় এরবেশি তথ্য দেওয়া সম্ভব নয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ পণ্য জব্দ, আটক ১

‎সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা

জাতীয় সমবায় পুরস্কার পেল ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি’

রায়গঞ্জে পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ

তারাগঞ্জে দায়সারা সমবায় দিবস, ক্ষোভ সমবায়ীদের

গাজীপুরে জাইকার উদ্যোগে ‘ক্লিন আপ ড্রাইভ’ ক্যাম্পেইন শুরু

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে অস্ত্রোপচার বুধবার, দোয়া কামনা

রাঙ্গুনিয়ার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

কোম্পানীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল

উলিপুরে ধরণীবাড়ী ইউনিয়নে শাহজাহান আলীর প্রার্থিতা ঘোষণা

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদকবিরোধী র‍্যালি

নেত্রকোণায় এমপি আনোয়ারুল হকের আশ্বাসে অটোরিকশা চালকদের ধর্মঘট স্থগিত