ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রবিবার ৮নভেম্বর বিকেল ৪টার দিকে সার্বভৌমত্ব র্যালিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভূরুঙ্গামারীর কিশালয় বিদ্যা নিকেতন মাঠে সমবেত হতে থাকেন। পরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি জনসমুদ্রে পরিণত হয়। র্যালিটি কিশালয় বিদ্যা নিকেতন মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। সভায় প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসাইন কায়কোবাদ-এর নাম থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বেবু, মো. হাসিবুল রহমান হাসিব, জেলা পিপি অ্যাডভোকেট মোঃ বজলুর রশিদ,কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল এবং ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান করেন বক্তারা। বক্তারা আরও বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা