আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই নভেম্বর) সকাল ৯টায় এই ক্যাম্পটি শুরু হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, গ্রীষ্ম বা শীতের তীব্রতা কিংবা অর্থাভাবে যারা চোখের সাধারণ চিকিৎসা বা ছানি অপারেশন করাতে পারছেন না, আমাদের এলাকার এমন দুস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমটিবি ফাউন্ডেশন, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁ-এর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় এই ক্যাম্পটি পরিচালিত হয়। এছাড়া ক্যাম্পে আগত রোগীদের সেবায় বিশেষ সংযোজন হিসেবে ব্র্যাকের সহায়তায় যক্ষ্মা রোগী শনাক্তের জন্য কফ টেস্টের ব্যবস্থা করা হয়। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, প্রজন্ম পাঠাগার, প্রজন্মের মেলা, প্রশিপ, রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স। এছাড়া অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে প্রজন্মের আলো, প্রজন্ম টিভি ও প্রগতিশীল শিক্ষা পরিষদ।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা