টুঙ্গিপাড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা, কৃষকদের দুশ্চিন্তা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রবি ও বোরো মৌসুমের সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুম শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত কৃষকদের হাতে পৌঁছেনি এসব কৃষি উপকরণ। কবে নাগাদ বিতরণ শুরু হবে, তা-ও নিশ্চিত করে জানাতে পারছে না স্থানীয় কৃষি বিভাগ। ফলে সময়মতো বীজতলা তৈরি ও চাষাবাদ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে গোপালগঞ্জ জেলায় এবার কেবল খেসারি ও মসুর—এই দুই ধরনের বীজ বরাদ্দের সম্ভাবনা থাকলেও বিতরণের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। অথচ বিগত বছরে ২১ অক্টোবরের মধ্যেই খেসারি, মসুর, সরিষা, সয়াবিন, মুগ, চিনাবাদাম, পেঁয়াজ ও গমের বীজ বিতরণ সম্পন্ন হয়েছিল এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল বোরো ধানের বীজ ও সার। চলতি মৌসুমে ৯ নভেম্বর পেরিয়ে গেলেও সরকারি প্রণোদনা বিতরণের কোনো আনুষ্ঠানিক মঞ্জুরি আদেশ উপজেলা পর্যায়ে পৌঁছেনি।
এদিকে আসন্ন বোরো মৌসুমে উপজেলায় প্রায় ৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভাটি ও বিলপ্রধান এ অঞ্চলের সিংহভাগ দরিদ্র কৃষক সরকারি সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সময়মতো বীজ ও সার না পেলে লক্ষ্যমাত্রা পূরণসহ সার্বিক আবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয় কৃষক বাঁকা শেখ জানান, তিনি প্রতি বছর প্রায় পাঁচ বিঘা জমিতে আবাদ করেন এবং সরকারি প্রণোদনার সাহায্যে চাষের খরচ অনেকটাই কমে আসত। কিন্তু এবার বীজতলা তৈরির সময় চলে এলেও কোনো সার-বীজ পাননি। গিমাডাঙ্গা গ্রামের কৃষক রুবেল শেখ ও ডুমুরিয়ার দেবাশিষ মণ্ডল জানান, খোলা বাজার থেকে চড়া দামে মানসম্মত বীজ ও রাসায়নিক সার কেনার সামর্থ্য অনেক প্রান্তিক কৃষকেরই নেই। ফলে নির্ধারিত সময়ে বীজতলা প্রস্তুত করতে না পারলে বোরো আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত হাওলাদার জানান, রবি মৌসুমে জেলায় কেবল খেসারি ও মসুরের বীজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধানবীজ ও সারের সরকারি প্রণোদনা বিতরণের মঞ্জুরি আদেশ এখনো পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বরাদ্দ ও লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিতরণের সুনির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
ক্ষতি এড়াতে এবং ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদনার বীজ ও সার বরাদ্দের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা