ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৪:৫৭

বগুড়ার ধুনটে ২০১৮ সালে বিএনপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁ ওরফে শরিফ (৫২) এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল (৩৭)। গত রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সোনামুখী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম খাঁ উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ খাঁর ছেলে এবং রুবেল মাটিকোড়া গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির নেতাকর্মীরা ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওই পথসভায় হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৮১ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দুজন এজাহারনামীয় আসামি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা